৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৭:৪০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


নিরাপত্তার অজুহাতে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লংঘন করতে পারেনা
`আইনসম্মত আড়িপাতা রাষ্ট্রীয় উদ্যোগে সাইবার অপরাধের সামিল'
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-০১-২০২৩
`আইনসম্মত আড়িপাতা রাষ্ট্রীয় উদ্যোগে সাইবার অপরাধের সামিল'


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে 'আইনসম্মতভাবে আড়ি পাতার  ব্যবস্থা চালু'র ঘোষণাকে 'রাষ্ট্রীয় উদ্যোগে সাইবার অপরাধের সামিল' হিসাবে আখ্যায়িত করেছেন। এবং বলেছেন আধুনিক কোন গণতান্ত্রিক সমাজ  রাষ্ট্রকে যথেচ্ছভাবে তার নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লংঘনকে আইনানুগ করার অনুমতি দিতে পারেনা।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন বিপুল অর্থ ব্যয় করে ইসরায়েলী প্রযুক্তি ব্যবহার করে সরকার বহু আগে থেকে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লংঘন করে  আইন বহির্ভূতভাবে আড়ি পেতে আসছে।এখন থাকে তারা আইনী কাঠামোয় নিয়ে আসতে উদ্যোগী হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধীতা আর সরকার বিরোধিতা এক জিনিস নয়। বস্তুতঃ সরকার বিরোধিতাকে রাষ্ট্রবিরোধীতা আখ্যায়িত করে সরকার এখন  বিরোধী মত, চিন্তা ও তৎপরতাকে দমন করতেই  যে কোন যায়গায় যে কোন ব্যক্তির উপর আড়ি পাতাকে বিধিসম্মত করতে চায়।সরকারের এই নিবর্তনমূলক তৎপরতা দেশের জনগণের  সংবিধানস্বীকৃত মৌলিক গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার পরিপন্থী। 

বিবৃতিতে তিনি বলেন, সাইবার অপরাধ দমনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধিবিধান রয়েছে। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ যেকোন অপতৎপরতা রোধের ব্যবস্থা রয়েছে। আড়ি পাতা ও নজরদারি সম্পর্কে কিছু আইনও রয়েছে। এসব আইনের লংঘন করে  ইচ্ছেমতো আড়ি পেতে যে কোন  ব্যক্তিকে সার্বক্ষনিক নজরদারির মধ্যে রাখা  কোন ভাবেই অনুমোদনযোগ্য নয়।

বিবৃতিতে তিনি আশংকা ব্যক্ত করে বলেন, বিদ্যমান বাস্তবতায় সরকারের এই উদ্যোগ সরকারের রাজনৈতিক  বিরোধিদের  নিয়ন্ত্রণ ও দমনেই ব্যবহৃত হবে। 

তিনি আড়িপাতাকে বিধিসম্মত আইনী পোশাক পরানোর যথেচ্ছ অগণতান্ত্রিক তৎপরতা থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান। 

একইসাথে তিনি নিবর্তনমূলক এসব উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে  জনগণের প্রতি আহবান জানান। 


শেয়ার করুন